২১ নভেম্বর, ২০২১ ১২:২৯
সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের ২৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে জেলা আওয়ামী লীগ।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া ৮ ও ২০ নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল স্বাক্ষরিত ৪টি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করায়, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পাঠানো পত্রের আলোকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র ৪৭ ধারার (ঠ) উপধারা অনুযায়ী উল্লিখিত সবাইকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হলো। এমতাবস্থায় তারা এখন থেকে আর কোনও দলীয় পদ পদবীর পরিচয় দিতে পারবেন না।
বহিষ্কৃতরা হলেন, মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোহন মিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুক্তার হোসেন, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক ফারুক মাস্টার, সদস্য মো. ফেরদৌস আলম সরকার, মো. আনিছুর রহমান, ১নং ওয়ার্ড সভাপতি আব্দুল মালেক মেম্বার ও সাধারণ সম্পাদক মো. জাকারিয়া দীপন। মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জোবাইর আজম পাঠান স্বপন, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আ. সাত্তার, আইন বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন বাচ্চু, সদস্য সাইফুল ইসলাম লিমন, কামাল হোসেন গাজী, ১নং ওয়ার্ড আ.লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
১৮ নভেম্বর বহিষ্কৃতরা হলেন ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম নবী বাদল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসহাক, ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সাজাহান, ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনির পাটোয়ারী এবং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সভাপতি মজিদ বেপারী (মধু)।
সুলতানাবাদ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য লিয়াকত আলী, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ-সভাপতি সফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল জানান, বহিষ্কৃতরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। আরও যেসব এলাকায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন, তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মন্তব্য