১৯ ডিসেম্বর, ২০২১ ১২:৪৫
দিনাজপুরের বিরামপুরে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী শ্যামলী বাসের ধাক্কায় ভ্যানের চালকসহ দুই জন নিহত হয়েছেন।
রোববার (১৯ ডিসেম্বর) সকালে বিরামপুর পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর নামক স্থানে এঘটনা ঘটে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ফুলবাড়ি উপজেলার ভাটপাইল নয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে জহুরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের ঝড় মন্ডলের ছেলে সাইদুল ইসলাম (৪৫)।
ওসি জানান, নিহতরা সকালে ভ্যানযোগে বিরামপুর শহরে মাছ কিনতে আসছিলেন। পথে টাটকপুর এলাকায় মহাসড়কের ওপর ভ্যানটি উঠলে, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৪৪০৩) একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালকসহ দুইজন নিহত হন। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
আপনার মন্তব্য