২৬ ডিসেম্বর, ২০২১ ১৬:১১
কক্সবাজারে বেড়াতে যাওয়া পরিবারের স্বামী-সন্তানকে জিম্মি করে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। এই মামলায় এর আগেও একজনকে গ্রেপ্তার করেছিল র্যাব। তিনি বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আছেন।
রোববার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ট্যুরিস্ট পুলিশ পাঁচজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে। তবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানানো হয়নি। দুপুরে সংবাদ সম্মেলন করে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।
গত বুধবার (২২ ডিসেম্বর) কক্সবাজারে বেড়াতে গিয়ে স্বামী-সন্তানসহ হলিডে মোড়ের একটি হোটেলে ওঠেন ওই নারী। বিকেলে লাবণী পয়েন্টে অপরিচিত এক তরুণের সঙ্গে তার স্বামীর ধাক্কা লাগলে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যার পর পর্যটন গলফ মাঠের সামনে থেকে তার আট মাসের সন্তান ও স্বামীকে সিএনজি অটোরিকশায় করে কয়েকজন তুলে নিয়ে যায়।
আপনার মন্তব্য