সিলেটটুডে ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২১ ১৩:৫২

আইভী-তৈমুরকে ইসির শোকজ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী ও স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে কারণ দর্শানোর চিঠি (শোকজ) দিয়েছে ইসি।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার।

তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি আচরণবিধি ভঙ্গের। আচরণবিধি যথাযথ পালন না করায় আমরা দু’জন প্রার্থীকে শোকজ করেছি এবং প্রার্থীদের কাছে সহায়তা চাই। আশা করছি তারা আমাদের সহায়তা করবেন এবং আমরা আজ থেকে এ ব্যাপারে সর্বোচ্চ কঠোর হব।

এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত