সিলেটটুডে ডেস্ক

১১ জানুয়ারি, ২০২২ ১৬:৪৬

স্ত্রীসহ মির্জা ফখরুল করোনায় আক্রান্ত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপি মহাসচিব ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল রাতে করোনা পরীক্ষায় তাদের পজিটিভ এসেছে।

শায়রুল কবির খান আরও বলেন, তারা দুজনই বাসায় আছেন। চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত