১২ জানুয়ারি, ২০২২ ১১:৩৯
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ককশিট ও ফোম তৈরির একটি কারখানার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
বুধবার (১২ জানুয়ারি) সকালে ওই কারখানায় আগুন লাগে বলে নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার শরিফুল ইসলাম নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সকাল ১০টা ২৪ মিনিটে ওই কারখানায় আগুন লাগার খবর আসে আমাদের কাছে। এরপর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’
আপনার মন্তব্য