সিলেটটুডে ডেস্ক

১২ জানুয়ারি, ২০২২ ১২:০৩

মুক্তিযুদ্ধের সংগঠক নুরুল ইসলাম আর নেই

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলা একাডেমির ফেলো নুরুল ইসলাম (৯১) আর নেই। লন্ডনের একটি হাসপাতালে মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি মারা যান।

যুক্তরাজ্য প্রবাসী নুরুল ইসলামের ছেলে মুরছালীন ইসলাম জানান, সম্প্রতি তার বাবার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ ডিসেম্বর থেকে নুরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

১৯৭১ সালে নুরুল ইসলাম ৪ নম্বর সেক্টর থেকে মুক্তিযুদ্ধে অংশ নেন। এছাড়া যুদ্ধ চলাকালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সমর্থন আদায় করতে তিনি যুক্তরাজ্য, ফ্রান্স এবং যুগোস্লাভিয়া সফর করেন।

২০১২ সালে ‘প্রবাসীর কথা’ বইটি লেখার জন্য নুরুল ইসলামকে বাংলা একাডেমির ফেলোশিপ দেওয়া হয়। ২০১৩-১৮ সাল পর্যন্ত তিনি প্রবাসী কল্যাণ ব্যাংকের বোর্ড সদস্য ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত