২৩ জানুয়ারি, ২০২২ ১৩:৪২
রাজধানীর মহাখালীতে ময়লার গাড়ির ধাক্কায় উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী মৃত্যু হয়েছে।
শনিবার রাত দুইটার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিখা রানী নামের ওই পরিচ্ছন্নতাকর্মী মারা যান।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতের নাম শিখা রানী। তিনি আউট সোর্সিং বিভাগের ক্লিনার।
তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি। তবে ময়লার গাড়ির চালককে তা খতিয়ে দেখছে সিটি কর্পোরেশন।
আপনার মন্তব্য