সিলেটটুডে ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২২ ১৩:১৯

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ সস্ত্রীক করোনায় আক্রান্ত

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে এ তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান।

ফয়সল হাসান জানান, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি সস্ত্রীক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

প্রতিমন্ত্রী ও তার স্ত্রী ড. সোহেলা আক্তার দু'জনেই মৃদু উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত