৩০ জানুয়ারি, ২০২২ ১২:২২
এবার বুস্টার ডোজ দেওয়ার ন্যুনতম বয়স ৪০ বছর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘প্রথমে ৬০ বছরের বেশি বয়সীদের করোনা টিকার বুস্টার ডোজ দিচ্ছিল সরকার। পরবর্তীতে তা কমিয়ে ৫০ বছর করা হয়।’
রোববার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে কোভিড-১৯ এর সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ভাসমান মানুষদের জনসনের সিঙ্গেল ডোজের ভ্যাকসিন দেওয়া হবে।
আপনার মন্তব্য