সিলেটটুডে ডেস্ক

০৩ ফেব্রুয়ারি , ২০২২ ১১:১১

জাতীয় বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের পরীক্ষা চলবে


জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।  

শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, উচ্চ শিক্ষা বিভাগের সচিব, ঢাবি প্রো-উপাচার্য ও সাত কলেজের অধ্যক্ষদের নিয়ে বুধবার এক সভায় সিদ্ধান্ত হয়। সভায় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ২১ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। সশরীরে পাঠদান বন্ধ রাখা হয়েছে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

দেশে করোনা পরিস্থিতি এখনো অনুকূলে না আসায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও দুই সপ্তাহ বাড়াতে যাচ্ছে সরকার। দুই সপ্তাহ বাড়ালে বন্ধের এ সীমা যাবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।

আপনার মন্তব্য

আলোচিত