তাহিরপুর প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি , ২০২২ ১৫:৪২

পুলিশের অভিযানে ১৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার, মোটরসাইকেল জব্দ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে পুলিশের অভিযানে ১৫০ বোতল ভারতীয় মদের বোতল ও একটি হিরো একশত সিসি মটর সাইকেল জব্দ করেন পুলিশ। এর আনুমানিক মূল্য দুই লাখ টাকা। এ ঘটনার সাথে জড়িত অজ্ঞাত দুজন পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ভোর রাতে বাদাঘাট ইউনিয়নের ডালার পাড় এলাকা থেকে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিযান চালিয়ে জব্দ করে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাদাঘাট ইউনিয়নে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জয়নাল আবেদীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্ট অভিযান পরিচালনার সময় ইউনিয়নের বিন্নাকুলি বাজার থেকে দক্ষিণ মুকসুদপুর সীমান্ত এলাকায়  যাওয়ার পথে দিয়ে ভোর রাতে ঢালারপার পাকা রাস্তা পার করার সময় বিপরীত দিক থেকে আসে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে যাওয়ার সন্দেহ হলে থামানোর চেষ্টা করলে। ঐ মোটরসাইকেল চালক ও আরোহী কিছু দূর গিয়ে রাস্তার পাশে একটি মটর সাইকেল সহ চারটি ছালা দিয়ে মোড়ানো কার্টন রক্ষিত অফিসার্স চয়েজ ১৮০  এমএল বোতল ১৩০টি এবং  ৩৭৫ এমএল ২০ বোতল কাচের বোতল ও ব্যবহৃত মটর সাইকেল ফেলে পালিয়ে যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জয়নাল আবেদীন। তিনি জানান, দুজন পলাতক রয়েছে। বিশেষ ক্ষমতা আইনে মামলা পক্রিয়াধিন।

সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো. শাহিদুর রহমান জানান,এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত