০৪ ফেব্রুয়ারি , ২০২২ ০১:৫২
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মো. সালাহউদ্দিন আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন একজন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, খতিব ও শিক্ষাবিদ। তিনি সরকারি মাদ্রাসা-ই আলিয়ার ৪৪তম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৯ সালের ৫ জানুয়ারি খতিব হিসেবে যোগ দেন তিনি।
১৯৪৪ সালে নারায়ণগঞ্জের বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদি গ্রামে জন্ম সালাহউদ্দিনের।
২০১৫ সালে তিনি অসুস্থ হয়ে পড়ার পর খুতবায় অনুপস্থিত ছিলেন। চার বছর এভাবে চলার পর জাতীয় মসজিদে ভারপ্রাপ্ত খতিব নিয়োগ দেয়া হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সরকারপ্রধান।
আপনার মন্তব্য