সিলেটটুডে ডেস্ক

০৮ ফেব্রুয়ারি , ২০২২ ১০:৫৯

পিকআপ ভ্যানের চাপায় ৪ ভাই নিহত

কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায়  ৪ ভাই নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন আরও ৩ জন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাফায়েত হোসেন নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের ছেলে অনুপম শীল (৪৭), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০) ও চম্পক শীল (৩০)। আহতরা হলেন-প্লা বন শীল (২২), রক্তীম শর্মা (৩৩), স্বরণ শীল (২৪), বোন হীরা শীল (৩২) ও  মুন্নী (৩০)।

কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ (পরিদর্শক) সাফায়েত হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে চারজন নিহত হয়। গুরুতর আহত হয়েছেন আরও ৫জন। তাদের অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

ডুলাহাজরা ইউপির চেয়ারম্যান আদর জানান, নিহত চার ভাই আমার ইউনিয়নের। তাদের এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পুরো ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। এক সপ্তাহ আগে তাদের বাবা মারা যায়। আজ তারা মন্দিরে বাবার নামে পূজা দিতে গিয়ে মারা গেল।

আপনার মন্তব্য

আলোচিত