০৯ ফেব্রুয়ারি , ২০২২ ১০:২৯
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী।
এ নিয়ে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করতে যাচ্ছেন আইভী।
মেয়রের শপথ নেওয়া শেষে নবনির্বাচিত কাউন্সিলদের শপথ শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
আপনার মন্তব্য