সিলেটটুডে ডেস্ক:

১৩ ফেব্রুয়ারি , ২০২২ ২০:১৩

ইসি গঠন: বিএনপির কাছেও নাম চায় সার্চ কমিটি

সিইসি ও নির্বাচন কমিশনারের প্রস্তাবিত নামের তালিকা জমা দিতে রাজনৈতিক দলগুলোর জন্য আরও একদিন সময় বাড়িয়ে সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান বিএনপির কাছেও নাম চেয়েছেন।

রোববার বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি নাম জমা না দেওয়া রাজনৈতিক দলগুলোকে আরও একদিন সময় দেওয়ার বিষয়ে কথা বলেছেন।

সার্চ কমিটি প্রধানের ঘোষণা অনুযায়ী, এখন ৩৯টি নিবন্ধিত দলের মধ্যে বাকি ১৫টি সোমবার বিকাল ৫টা পর্যন্ত নাম প্রস্তাবের সুযোগ পাবে।

গত শুক্রবার প্রস্তাবিত নাম জমা দেওয়ার নির্ধারিত সময়ের মধ্যে সিইসি ও নির্বাচন কমিশনার হিসেবে ৩০৯ ব্যক্তির নাম জমা পড়ে সার্চ কমিটিতে। নিবন্ধিত দুই ডজন রাজনৈতিক দলের পাশাপাশি ছয় পেশাজীবী সংগঠন এবং ব্যক্তি পর্যায় থেকে এসব নাম প্রস্তাব করা হয়। এসব নামসহ সোমবার বিকেল ৫টা পর্যন্ত যেসব নাম প্রস্তাব করা হবে, সেসব নামের তালিকা সার্চ কমিটির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিকে মঙ্গলবার সাড়ে ৪টায় সার্চ কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত