সিলেটটুডে ডেস্ক

০৩ মার্চ, ২০২২ ১৪:৪৯

পরীমণিকে হত্যাচেষ্টার মামলায় অভিযোগ গঠনে শুনানি ১৯ এপ্রিল

ঢাকার বোট ক্লাবে পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৯ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৩ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন এ দিন ধার্য করেন।

এদিন পলাতক আসামি শহীদুল আলমের বিরুদ্ধে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তিনি ধার্য তারিখের আগেই আদালত থেকে এ মামলায় জামিন নেন।

এ ছাড়া তিন আসামি আজ ট্রাইব্যুনালে হাজিরা প্রদান করেন।

গত বছরের ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসা পরীমণি ঢাকার সাভার থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন।

অপর দুই আসামি হলেন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। এরপর গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত