ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:

২৬ মে, ২০২২ ১৯:২০

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ফেঞ্চুগঞ্জের যুবক নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার যুবক ইমরান খান রুবেল (৩৯)।

বৃহস্পতিবার সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন। আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত রুবেল ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের মরহুম আতাউর রহমান খানের কনিষ্ঠ পুত্র।

জানা যায়, ভাতিজিদের চিকিৎসার জন্য বৃহস্পতিবার ভোরে ফেঞ্চুগঞ্জ থেকে মাইক্রোবাসে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত হয়ে আগরতলা থেকে বৃহস্পতিবার রাতে একটি ফ্লাইটে দক্ষিণ ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু যাত্রা পথে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো রুবেলের প্রাণ।

রুবেলের মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে আশপাশের পরিবেশ ।

আপনার মন্তব্য

আলোচিত