০১ জুন, ২০২২ ১৪:৪৬
বৈশ্বিক অস্থিরতার শিকার বাংলাদেশে আপাতত পণ্যের দাম কমা নিয়ে নতুন কোন সুখবর নেই জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে।
এছাড়া দেশে অস্বাভাবিকভাবে ডলারের দাম বৃদ্ধি, তেলসহ অন্যান্য পণ্য আমদানিতে পরিবহন খরচ বাড়ায় সব পণ্যর দাম ঊর্ধ্বমুখী রয়েছে।
বুধবার (১ জুন) রংপুর পর্যটন মোটেলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা কর্মশালায় এসে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
চলতি জুনের মধ্যবর্তী সময় থেকে এক কোটি পরিবাবের মধ্যে সাশ্রয়ী মূল্যে সয়াবিন তেল দেওয়া হবে জানান বানিজ্যমন্ত্রী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে রংপুর বিভাগীয় প্রশাসনের আয়োজনে এ কর্মশালায় রংপুর বিভাগের প্রশাসন, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন সরকারী দপ্তরের শতাধিক উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
কর্মশালায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
আপনার মন্তব্য