২৫ জুন, ২০২২ ১১:১৫
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, পদ্মা সেতু প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপের সুফল। এজন্য দেশের মানুষ তাকে সাধুবাদও জানাবে। আমার অনুরোধ থাকবে এই সেতু করা নিয়ে যারা সন্দেহ প্রকাশ করেছে তাদের নিয়ে অহেতুক সমালোচনা করে সময় ক্ষেপণ করা সময় নেই।
তিনি আরও বলেন, যারা বলেছে পদ্মা সেতু হবে না, তাদের বিশ্বাস ছিলো না পদ্মা সেতু হবে। কাজ শুরু হওয়ার আগেই দুর্নীতির অভিযোগে সৈয়দ আবুল হোসেন এর মতো একজন সাহসী সৎ মানুষের পদত্যাগ করতে হয়েছে।
শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশস্থলে পৌঁছে এসব কথা বলেন তিনি।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, কেউ ভালো কাজ ফল পাবে না, এটাতো হয় না। কিন্তু এ সেতু নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক নয়। পদ্মা সেতু কারো ব্যক্তিগত নয়, সার্বিকভাবে এটা আমাদের দেশের সেতু এবং দেশের গৌরব।
তিনি বলেন, পদ্মা সেতু কারো ব্যক্তিগত নয়, সার্বিকভাবে এটা আমাদের দেশের সেতু এবং দেশের গৌরব।
আপনার মন্তব্য