নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারি , ২০১৫ ১০:০৫

গৌরনদীতে ট্রাকে পেট্রলবোমা হামলা, নিহত ৩

বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ মাহিলারা নামক স্থানে একটি ট্রাকে অবরোধকারীদের পেট্রলবোমা হামলায় তিনজন নিহত হয়েছেন।

বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ মাহিলারা নামক স্থানে একটি ট্রাকে অবরোধকারীদের পেট্রলবোমা হামলায় তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাত পৌনে চারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয়ের ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা মেট্রো ট-১৬-৯৩২৫ নম্বরের ট্রাকটি ফরিদপুর থেকে পোলট্রি ফিড বোঝাই করে বরিশালে ফিরছিল। বোমা হামলায় ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।
বরিশাল পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ, বরিশাল-১ আসনের সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন হামলার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

আপনার মন্তব্য

আলোচিত