নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি , ২০১৫ ১১:১৩

আশা নিয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবেন নাহিদ

নাহিদ বলেন, - " আমরা আজ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে চাই, আমি আশাকরি বিএনপি হরতাল প্রত্যাহার করে সারাজাতিকে সুসংবাদ দেয়ার সুযোগ করে দিবে" । তারপরও যদি তারা হরতাল প্রত্যাহার না করে তবে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো ।

এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে আজ সন্ধার মধ্যেই হরতাল প্রত্যাহার করবে বিএনপি'র নেতৃত্বাধীন ২০ দলীয় জোট , এমন আশাবাদই ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ চট্টগ্রামে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের নাহিদ আরও বলেন, - " আমরা আজ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে চাই, আমি আশাকরি বিএনপি'র হরতাল প্রত্যাহার করে সারাজাতিকে সুসংবাদ দেয়ার সুযোগ করে দিবে" । তারপরও যদি তারা হরতাল প্রত্যাহার না করে তবে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো ।
 
এদিকে দেশব্যাপী টানা অবরোধের মধ্যেই দুই দফা পিছিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা দ্বিতীয় দিনের মত চলছে । সারাদেশে চলমান পরীক্ষায় এখন পর্যন্ত দেশের কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত