২৩ আগস্ট, ২০২২ ১৫:৪২
চাঁদপুরের মতলব দক্ষিণের রসুলপুর গ্রামে রহিমা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত ৪ আসামি হলেন, মতলব দক্ষিণের রসুলপুর এলাকার জিয়া, কামাল, আবুল বাশার ও মাহমুদা।
চাঁদপুর জেলা জজ কোর্টের নারী ও শিশু আদালতের পিপি অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য