সিলেটটুডে ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০২২ ১২:৫২

গুলি করে মেরে বাংলাদেশির মরদেহ নিয়ে গেল বিএসএফ

দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। পরে মরদেহ নিয়ে যায় বিএসএফ।

উপজেলার কমলপুর ইউনিয়নের দাইনুর সীমান্ত এলাকার ৩১৫ নম্বর মেইন পিলারে বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে দাইনুর বিজিবি বিওপির নায়েক সুবেদার আক্তার হোসেন জানান, মরদেহ ফেরত আনতে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।

নিহত ১৮ বছর বয়সী মিনার হোসেন খানপুর ভেতরপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে মিনারসহ তিনজন যুবক মাদক আনতে সীমান্তে যান। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মিনার বিদ্ধ হয়ে মারা যান। এ সময় অপর দুই সহযোগী পালিয়ে আসেন। পরে বিএসএফ নিহতের মরদেহ ভারতে নিয়ে যায়।

নায়েক সুবেদার আক্তার হোসেন বলেন, ‘মরদেহ ফেরত আনতে বিএসএফকে আমরা চিঠি দিয়েছি। বিএসএফ জবাব দিয়েছে। পতাকা বৈঠক শুরু হচ্ছে।’

আপনার মন্তব্য

আলোচিত