০৮ সেপ্টেম্বর, ২০২২ ২৩:৫৩
দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান আর নেই।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আকবর আলি খানের ছোট ভাই কবীর উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
আপনার মন্তব্য