সিলেটটুডে ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২২ ১৩:০৫

পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৪

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় চারজন নিখোঁজ হয়েছেন। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টায় নগরীর তালাইমারী মিজানের মোড় বালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিখোঁজদের পরিচয় পাওয়া যায়নি। তাদের উদ্ধার করতে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার একেএম লতিফুল বারি বলেন, চারজন ডুবুরি উদ্ধার অভিযানে রয়েছেন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি বলেন, পদ্মার ওপার থেকে মিজানের মোড় বালুর ঘাটে আসছিল খড়বোঝাই একটি নৌকা। এতে ২০ জন আরোহী ছিলেন। প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। এতে ১৬ আরোহী সাঁতরে পাড়ে উঠতে পারলেও চারজন নদীতে তলিয়ে যান।

আপনার মন্তব্য

আলোচিত