১০ অক্টোবর, ২০২২ ১১:৪১
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ৩ জনকে।
সোমবার (১০ অক্টোবর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন। রায়ে মামলার ১৯ আসামির বাকিদের খালাস দিয়েছেন আদালত।
গত ৬ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি-তর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেছিলেন আদালত।
২০২০ সালের ১৭ অক্টোবর স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান শুভ্রকে হত্যা করা হয়। তিনি ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যানও ছিলেন। গৌরীপুর মধ্যবাজার পান মহালে ঘটনার দিন দিবাগত রাত ১০টার দিকে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহতের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে গৌরীপুর থানায় হত্যা মামলা করেন।
আপনার মন্তব্য