সিলেটটুডে ডেস্ক

১৫ অক্টোবর, ২০২২ ১৩:০৪

বাসচাপায় নিহত ৪

গাজীপুরে বাসচাপায় ৪ জন নিহত হয়েছেন। শনিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তিন চাকার রিকশা ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই পোশাক শ্রমিক। তারা ওই ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে।

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার মন্তব্য

আলোচিত