২৯ অক্টোবর, ২০২২ ১৭:০১
কুমিল্লার চান্দিনা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় সাদিয়া আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় মহাসড়কের চান্দিনার গোমতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর থেকে ওই সড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। এতে মহাসড়কে দুই পাশেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
নিহত সাদিয়া স্থানীয় গোমতা এলাকার সাইফুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
ঢাকা থেকে কুমিল্লাগামী একটি বাসের যাত্রী নোমান বিন আশ্রাফ বলেন, রাস্তা পার হওয়ার সময় একটা ট্রাক স্কুলছাত্রীটিকে চাপা দেয়। এরপর আমাদের বাসসহ সব গাড়ি বন্ধ করে দেয় স্থানীয়রা। এখনও বিক্ষোভ চলছে।
কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছেন। মহাসড়ক থেকে মানুষকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। ট্রাকটি আমাদের হেফাজতে আছে।
আপনার মন্তব্য