সিলেটটুডে ডেস্ক

৩১ অক্টোবর, ২০২২ ১২:১৯

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির মামলায় রাজবাড়ীর স্মৃতির জামিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় রাজবাড়ী সদর উপজেলার সোনিয়া আক্তার স্মৃতিকে জামিন দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি সাহেদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ সোমবার (৩১ অক্টোবর) তাকে জামিন দেয়।

বিষয়টি নিশ্চিত করেন আদালতে জামিন আবদেনের পক্ষে শুনানি করা ব্যারিস্টার কায়সার কামাল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে রাজবাড়ীর মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সামসুল আরেফিন চৌধুরী সদর থানায় স্মৃতির বিরুদ্ধে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে গত ৪ অক্টোবর রাতে স্মৃতিকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠায়।

এ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে আদালত সেটি গ্রহণ করে।

স্মৃতি রাজবাড়ী জেলা মহিলা দলের কর্মী ও ‘রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা।

আপনার মন্তব্য

আলোচিত