সিলেটটুডে ডেস্ক:

০৩ নভেম্বর, ২০২২ ০০:৪৪

বিচারপতি মানিকের ওপর হামলায় বিএনপির ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় পল্টন‌ থানায় মামলা হয়েছে।

মামলায় অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী বিচারপতি মানিকের গানম্যান রফিকুল ইসলাম বুধবার রাত ১১টার দিকে পল্টন থানায় মামলাটি দায়ের করেন।

এজাহারে তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি হিসেবে উল্লেখ করেছেন।

বুধবার রাত সাড়ে ১১টায় পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, গাড়িচালক ও গানম্যানের ওপর হামলা এবং তার গাড়ি ভাঙচুরের ঘটনায় গানম্যান রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। মামলাটি রাত সোয়া ১১টার দিকে নথিভুক্ত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত