সিলেটটুডে ডেস্ক

২১ নভেম্বর, ২০২২ ১৬:৫২

সাবেক অর্থ প্রতিমন্ত্রী আবুল হোসেন আর নেই

বিএনপি-জামায়াত জোট সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শাহ্ মোহাম্মদ আবুল হোসেন মারা গেছেন।

সোমবার বেলা ১১টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শাহ্ মোহাম্মদ আবুল হোসেন একাধিকবার সংসদ সদস্য ছিলেন এবং বরিশাল উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ মাগরিব গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত