সিলেটটুডে ডেস্ক

২৬ নভেম্বর, ২০২২ ১২:২৮

আগামী তিনদিন রাতের তাপমাত্রা বাড়বে

সারাদেশের আগামী তিনদিন রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। শনিবার (২৬ নভেম্বর) রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে আগামীকাল ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। এছাড়া পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে রাতের  তাপমাত্রা কিছুটা বাড়বে এবং রাতের শেষ দিকে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

শনিবার বেলা ১১টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।


আপনার মন্তব্য

আলোচিত