সিলেটটুডে ডেস্ক

০৯ ফেব্রুয়ারি , ২০১৫ ১২:১২

প্রতি মাসে সৌদিতে ১০ হাজার শ্রমিক যেতে পারবেন-প্রবাসী কল্যাণমন্ত্রী

৫ থেকে ২০ হাজার টাকা খরচ করে প্রতি মাসে সৌদি আরবে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক যেতে পারবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশাররফ হোসেন।

৫ থেকে ২০ হাজার টাকা খরচ করে প্রতি মাসে সৌদি আরবে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক যেতে পারবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশাররফ হোসেন।

সোমবার ( ৯ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সৌদি আরবের ১৯ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকরা সৌদিতে গিয়ে প্রতি মাসে ১২ থেকে ১৫ হাজার রিয়েল বেতন পাবেন।

১০ টি ক্যাটগরিতে প্রতি মাসে ১০ হাজার শ্রমিক সৌদি আরবে বাংলাদেশি শ্রমিক কাজের সুযোগ পাবেন বলে জানান তিনি।

পাসপোর্ট, ভিসা ও আনুষঙ্গিক খরচ মিলে ১৫ থেকে ২০ হাজার টাকা লেগে যাবে।

সৌদি আরবের সংশ্লিষ্ট নিয়োগকর্তা যাবতীয় খরচ বহন করবে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী।

আপনার মন্তব্য

আলোচিত