সিলেটটুডে ডেস্ক

১৫ মে, ২০২৩ ১২:৫২

চলচ্চিত্রে নায়ক ফারুক এক উজ্জ্বল নক্ষত্র: প্রধানমন্ত্রী

চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৃত্যু হয় ‘মিয়া ভাই’ হিসেবে পরিচিত আলোচিত অভিনেতার।

এক শোক বার্তায় তিনি বলেন, এ দেশের চলচ্চিত্রে নায়ক ফারুক এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী তার শোকবার্তায় চিত্রনায়কের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার মন্তব্য

আলোচিত