০৯ ফেব্রুয়ারি , ২০১৫ ১৮:২৫
মুক্তাগাছায় মুরগী বোঝাই একটি কভার্ডভ্যানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কাভার্ডভানে থাকা প্রায় ১১ হাজার মুরগীর বাচ্চা পুড়ে মারা যায়। আগুনে কাভার্ডভ্যানটিও সম্পূর্ণরূপে পুড়ে গেছে।
রোববার রাত আড়াইটার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছার রামচন্দ্রপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটনা ঘটে।
মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার বাংলামেইলকে জানান, গাজীপুরের মাওনার কাজি ফার্মের মুরগীর বাচ্চা নিয়ে কাভার্ডভ্যানটি মুক্তাগাছার কালিবাড়ি বাজারে আসছিল। এ সময় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে গাছের গুড়ি ফেলে রাখে দুর্বৃত্তরা। কাভার্ডভ্যানটি রামচন্দ্র বাজার এলাকায় আসলে মোটর সাইকেলযোগে ১০-১৫ জন মুখোশধারী যুবক কাভার্ডভ্যানের গতিরোধ করে। পরে চালক লক্ষীপুরের আব্দুর রহমান (৩০) ও হেলপার বরিশালের খোরশেদকে নামিয়ে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে কেটে পড়ে তারা।
এ সময় কাভার্ডভানে থাকা প্রায় ১১ হাজার মুরগীর বাচ্চা পুড়ে মারা যায়। আগুনে কাভার্ডভ্যানটিও সম্পূর্ণরূপে পুড়ে গেছে বলেও জানান তিনি।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, এ ব্যাপারে মামলা করা হবে।
আপনার মন্তব্য