৩০ জুন, ২০২৩ ১২:০৮
ছবি: সংগৃহীত
রাজধানীর সদরঘাটে একটি লঞ্চে আগুন লেগেছে। শুক্রবার বেলা ১১টার দিকে ময়ূরপঙ্খী-৭ নামে একটি লঞ্চে এ আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লঞ্চের দ্বিতীয় তলায় আগুন লেগেছে বলে আজ (শুক্রবার) বেলা ১১টায় খবর আসে। দুপুর ১১টা পাঁচ মিনিটে ফায়ার সার্ভিসের ১ম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ১১টি ইউনিট যোগ দেয়।
তিনি বলেন, ‘এখনো আগুন লাগার কারণ এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
আপনার মন্তব্য