সিলেটটুডে ডেস্ক

১৮ জুলাই, ২০২৩ ১৬:৫৪

হিরো আলমের উপর হামলা: অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর বনানী থানার এ মামলা দায়ের করা হয়।

হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ বাদী হয়ে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

রাজধানীর বনানী এলাকায় গতকাল সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে রাস্তায় ফেলে পিটিয়েছে দুর্বৃত্তরা।

ওই সময় হামলাকারীদের গলায় 'নৌকা' প্রতীকের ব্যাজ ঝুলতে দেখা যায়।

আপনার মন্তব্য

আলোচিত