নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি , ২০১৫ ১৬:৫৭

রাজধানীতে বাসে হাতবোমা হামলা, আহত ৩

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি বাসে হাতবোমা হামলায় তিনজন আহত হয়েছেন।

বিএনপির জোটের লাগাতার অবরোধের মধ্যে শনিবার সকাল ৬টার দিকে বেড়িবাঁধের লোহার গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক জানান।

সদরঘাট থেকে যাত্রী নিয়ে গাবতলীর দিকে যাওয়ার সময় হামলার শিকার হয় বাসটি। হাতবোমা বিস্ফোরণে তিনজন আহত হলে তাদের নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

এরা হলেন- ব্যবসায়ী হীরা মিয়া, কৃষক নুরুল ইসলাম ও মোহাম্মদপুরের মকবুল হোসেন কলেজের ছাত্র মোজাম্মেল হক।

মেডিকেল ফাঁড়ি পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক জানান, আহতরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। 

আপনার মন্তব্য

আলোচিত