সিলেটটুডে ডেস্ক

১৫ ফেব্রুয়ারি , ২০১৫ ০৯:৪২

সীতাকুণ্ডে ৫ শিবিরকর্মী গুলিবিদ্ধ, একজন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের নুনাছরা এলাকায় টহল পুলিশকে লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করার সময় পুলিশের ছোড়া গুলিতে শিবিরের পাঁচকর্মী গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতালে নেয়ার পর আরিফ (২২) নামে এক শিবিরকর্মীর মৃত্যু হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের নুনাছরা এলাকায় টহল পুলিশকে লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করার সময় পুলিশের ছোড়া গুলিতে শিবিরের পাঁচকর্মী গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতালে নেয়ার পর আরিফ (২২) নামে এক শিবিরকর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় তাদের কাছে থেকে ১০টি পেট্রোলবোমা ও দুটি ককটেল, একটি এলজি, তিনটি কার্তুজ সহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

পরে গুলিবিদ্ধ অবস্থায় মহাসড়কের পাশের একটি সিমক্ষেত থেকে তাদের আটক করা হয়। গুলিবিদ্ধরা হলো- পারভেজ (১৮), সোহেল (১৬), রুবেল (১৬), নুরুল হাদি (২০) ও আরিফ (২২)।

আহতদের উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জহিরুল ইসলাম। অন্য চার জন চমেক হাসপাতালে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

সীতাকুণ্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম  জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নুনাছরা এলাকায় রাতের আঁধারে গাড়ীতে হামলা চালানোর উদ্দেশে কয়েকজন শিবিরকর্মী জড়ো হয়েছে বলে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এসময় শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য কর পেট্রোলবোমা ছোঁড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। পরে মহাসড়কের পাশের একটি সিমক্ষেত থেকে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে আটক করে হাসপাতালে পাঠনো হলে সেখানে আরিফ নামের একজনের মৃত্যু হয়।

তিনি বলেন, ‘এঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এঘটনায় অংশ নেওয়া অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

আপনার মন্তব্য

আলোচিত