সিলেটটুডে ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২৫ ১৫:১০

ডাকসুর নেতাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরা্ও

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার উদ্দেশে মন্ত্রণালয় অভিমুখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নেতারা।

সোমবার দুপুর ১টার দিকে ডাকসু ভবনের সামনে থেকে মিছিল নিয়ে তারা টিএসসি বাংলা একাডেমি হয়ে তাদের সঙ্গে হল সংসদ এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই ঘেরা্ও কর্মসূচী করেন। দোয়েল চত্বর এবং হাইকোর্ট মোড়ে ব্যারিকেড দিয়ে পুলিশ দুই দফায় বাধা দিলে্ও তারা তা ঠেলেই রওনা হন।

‘দিল্লি না ঢাকা, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ-বাংলাদেশ , তুমি কে আমি কে, হাদি হাদি, বাধা দিলে বাঁধবে লড়াই, লক্ষ হাদি রাজপথে, ‘এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি রাজপথে’, ‘আমরা সবাই হাদি হবো, হাদির মুখে কথা কবো’।’প্রভৃতি স্লোগান দেওয়া হয় মিছিলে।

আপনার মন্তব্য

আলোচিত