সিলেটটুডে ডেস্ক

১৭ নভেম্বর, ২০২৬ ২০:৩৪

টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগের কর্মীরা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এই অগ্নিকাণ্ড হয়। (সূত্র: বাংলাভিশন)

এর আগে দফায় দফায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক দফায় পুলিশের আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত