০৯ মার্চ, ২০১৫ ০৮:৩৮
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনটি আপিল বিভাগের সোমবারের কার্যতালিকায় প্রথমেই এসেছে। রোববার বিকেলে আপিল বিভাগের ওয়েব সাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
কামারুজ্জামানের আবেদনটি আপিল বিভাগের সোমবারের কার্যতালিকার এক নম্বরে রাখা হয়েছে। সেখানে লেখা আছে, মুহাম্মাদ কামারুজ্জামান বনাম চিফ প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কামারুজ্জামানের রিভিউ আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
আপনার মন্তব্য