সিলেটটুডে ডেস্ক

১০ মার্চ, ২০১৫ ১৮:৩৭

আইএস এর হাতে জিম্মি বাংলাদেশির সংখ্যা ২

সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়ংকর সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের আরেক বাংলাদেশি জিম্মি হবার খবর পাওয়া গেছে ।

সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়ংকর সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের আরেক বাংলাদেশি জিম্মি হবার খবর পাওয়া গেছে ।
লিবিয়ার আল গানি তেলক্ষেত্র থেকে অপহরণের পর  হাতে জিম্মি নয়জনের মধ্যে আনোয়ার হোসেন নামের আরেক বাংলাদেশি রয়েছেন বলে নিশ্চিত হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, লিবিয়ায় অপহৃত দ্বিতীয় বাংলাদেশির নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। তার বাড়ি নোয়াখালী; পাসপোর্ট নম্বর এই৩৬৩০৭৫৪।
এর আগে আনোয়ারকে সুদানের নাগরিক বলে ভাবা হলেও পাশের আরেকটি তেলক্ষেত্রের এক নাগরিকের মাধ্যমে অপহৃত এই বাংলাদেশির পরিচয় সম্পর্কে নিশ্চিত হন ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
ওই খনি থেকে নয় বিদেশির অপহৃত হওয়ার খবর জানিয়ে তাদের মধ্যে একজন বাংলাদেশি থাকার খবর সোমবার নিশ্চিত করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।
হেলাল উদ্দিন নামে ওই ব্যক্তির বাড়ি জামালপুরে; পাসপোর্ট নম্বর বি০১৫৬৫৫৩।
এই নিয়ে আইএস এর হাতে জিম্মি হলেন ২ বাংলাদেশি  আইএস জঙ্গিরা গত শুক্রবার লিবিয়ার সিরাত শহরের দক্ষিণে আল গানি তেলক্ষেত্রে হামলা চালিয়ে  ১১জন নিরাপত্তারক্ষীকে হত্যা করে, যাদের মধ্যে কয়েকজনের ধর থেকে মাথা আলাদা করে ফেলা হয়।
নিরাপত্তা বাহিনী ওই তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর নয়জন কর্মীর অপহৃত হওয়ার বিষয়টি জানা যায়। তাদের মধ্যে বাংলাদেশ ছাড়াও চেক প্রজাতন্ত্র, অস্ট্রিয়া ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন।

লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে, জিম্মিদের উদ্ধারে আন্তরিকভাবে চেষ্টা করছে তারা।

আপনার মন্তব্য

আলোচিত