০৪ জানুয়ারি, ২০১৫ ০০:৪৩
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ।
তবে পুলিশ সূত্র জানায় বিএনপির কেন্দ্রীয় নয়াপল্টন কার্যালয়ে অসুস্থ হয়ে পড়া দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে এপলো হাসপাতালে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ ।
শনিবার রাত পৌনে ১২টার দিকে তাকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।
কার্যালয়ের দায়িত্বে থাকা একজন কর্মকর্তাকে এ বিষয়ে প্রশ্ন করতে তিনি নিয়ে যাওয়ার বিষয়টি জানালেও কোথায় নিয়ে গেছে তা জানাতে পারেন নি।
আপনার মন্তব্য