নিউজ ডেস্ক

১৮ মার্চ, ২০১৫ ০৯:৫০

শিবিরের ছাত্রাবাস থেকে অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৭২

ইসলামি ছাত্রশিবির অধ্যুষিত দুটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে আটক করা করা জামায়াত-শিবিরের ৭২ জনকে।

মঙ্গলবার ভোররাতে চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী ও শেরেবাংলা ছাত্রাবাসে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত জানান।

তিনি বলেন, রাত ২টা থেকে ভোর সাড়ে ৬টা পর্যন্ত ছাত্রাবাস দুটিতে অভিযান চালিয়ে ৭২ শিবিরকর্মীকে আটক করা হয়।

অভিযান চলাকালে ছাত্রাবাসের পাশে চট্টগ্রাম কলেজের স্টাফ কোয়ার্টার এলাকায় একটি গর্তে শিবিরের ব্যানারে মোড়ানো অবস্থায় একে-২২ রাইফেলসহ নয়টি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।

এসব অস্ত্রের মধ্যে রয়েছে- একটি থ্রি নট থ্রি রাইফেল, তিনটি পিস্তল, তিনটি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক, ১০০ রাউন্ড গুলি ও ৫টি রকেট ফ্লেয়ার।

অভিযানে অংশ নেওয়া নগর গোয়েন্দা পুলিশের কোতয়ালি জোনের সহকারী কমিশনার শাহ আবদুর রউফ বলেন, সকাল সাড়ে ৮টার দিকেও ওই এলাকায় অভিযান চালাচ্ছেন তারা।

আপনার মন্তব্য

আলোচিত