সিলেটের দক্ষিণ সুরমায় পেট্রোল বোমা হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ৭টার দিকে দক্ষিণ সুরমার নতুন রেলওয়ে স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- দুইটি মোটর সাইকেলে ৪ জন যুবক রেলওয়ে স্টেশনের সামনের রাস্তায় এসে হঠাৎ করে দুইটি পেট্টোল বোমা ছুঁড়ে মারে। এরপর তারা একটি লেগুনা (হিউম্যান হলার) ভাঙচুর করে পালিয়ে যায়। তবে পেট্রোল বোমার বিস্ফোরণে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আপনার মন্তব্য