০৫ জানুয়ারি, ২০১৫ ১১:৩১
৫ জানুয়ারিকে কেন্দ্র করে সারাদেশ কার্যত অবরুদ্ধ। আওয়ামীলীগ-বিএনপির মুখোমুখি কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা, সিলেট, বরিশাল, হবিগঞ্জসহ দেশের অনেকগুলো জেলায় ১৪৪ ধারা জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী।
কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের আতঙ্কজনক ছুটোছুটি লক্ষ্যণীয়। রাস্তাঘাটে গণপরিবহনের দেখা নেই, অফিসমুখি লোকজন পড়েছেন চরম বিপাকে।
ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ফলে সভা-সমাবেশ, মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি আছে কিন্তু আওয়ামীলীগ সহ তাদের অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মিরা মিছিল মিটিং না করে ফুটপাতে ব্যানার নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছেন।
ঢাকা মহানগরের ২০০টি পয়েন্টে রাস্তায় দাঁড়িয়ে আছে আওয়ামীলীগ সহ সহযোগি সংগঠনগুলো। অনেক জায়গায় দেখা গেছে পুলিশ তাদের নিরাপত্তা অথবা সংযত রাখতে দাঁড়িয়ে আছে। আওয়ামীলী স্বেচ্ছ্বাসেবক লীগের সভাপতি পংকজ দেবনাথ- পুলিশের প্রতি অভিযোগ করে বলেন পুলিশ আমাদেরকে রাস্তায় দাড়াতে দেয়নি কিন্তু আমরা আশ্বস্ত করেছি আমরা মিছিল-মিছিল-স্লোগান কিছু করে ১৪৪ ধারা অমান্য করব না। দেশবাসিকে নিরাপত্তা দিতে রাজপথে আমাদের অবস্থান।
এদিকে, নাটোরের তেবাড়িয়ায় আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। নিহতদের বিএনপি তাদের কর্মি দাবি করেছে।
রাজপথে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মিরা না থাকলেও চোরাগুপ্তা হামলার আশঙ্কা করেছে পুলিশ। যাত্রাবাড়ি আওয়ামীলীগ কার্যালয়ে আগুন এবং ফকিরাপুলে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বিএনপি-জামায়াত। এসব ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
আপনার মন্তব্য