নিউজ ডেস্ক

০৫ জানুয়ারি, ২০১৫ ১১:৫৭

আবারও আদালতে 'মাফ' চাইলেন প্রথম আলো সম্পাদক

মতিউর রহমান ও মিজানুর রহমান খানের আদালতে এটা প্রথম 'মাফ' চাওয়া নয়

 

আবারও আদালতে গিয়ে করজোরে মাফ চাইলেন প্রথম আলো সম্পাদক। আবারও তাঁর সঙ্গি প্রথম আলোর যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খান। এটা মতিউর রহমানের জন্যে প্রথম ক্ষমা চাওয়ার ঘটনা নয়, এর আগেও তিনি এভাবে ক্ষমা চেয়েছিলেন কিন্তু ফি-বার আদালত অবমাননার মতো ঘটনার পূনরাবৃত্তি ঘটান। 



প্রধান বিচারপতির নেতৃত্বে ফুল বেঞ্চ শুনানি অনুষ্ঠত হয় সোমবার (৫ জানুয়ারি) সকালে।প্রথম আলোর পক্ষে মামলা পরিচালনা করেন ড. কামাল হোসেন এবং এম আমিরুল ইসলাম। শুনানির শুরুতে আদালত জানতে চান বিবাদিপক্ষ ‘ক্ষমা’ চাইবেন কিনা। এরপর আইনজীবিগণ মতিউর রহমান এবং মিজানুর রহমান খানের সাথে দশ মিনিট কথা বলে আদালত জানান বিবাদিরা নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এরপর আদালত বিবাদি পক্ষের বক্তব্য শুনেন।



আদালত মুলতবি রয়েছে। মুলতবির পর আদালত তাঁদের সিদ্ধান্তের কথা জানাবেন। 

আপনার মন্তব্য

আলোচিত