২৬ মার্চ, ২০১৫ ১২:০১
সুনামগঞ্জ সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার কলেজে নানা আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
সূর্যোদয়ের পর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিবসটির কার্যক্রম। সকালে কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা। পরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
সকাল ১১টায় আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ ও সাঁতার প্রতিযোগিতা।
আপনার মন্তব্য